1. thpshopbd@gmail.com : admin :
ফুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর - probahonewstv
April 29, 2026, 8:55 am

ফুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর

মোঃ মাহাবুবুল আলম,বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 138 Time View
ফুলবাড়িয়ায় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্রামীণ উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।

ভবানীপুর আদর্শ নবীন ক্লাবের আয়োজনে কলাগাছ বেয়ে ওঠা, রশি টানাটানি ও হাড়ি ভাঙাসহ নানা গ্রামীণ খেলা

মোঃ মাহাবুবুল আলম,বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ)
গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণ উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় ভবানীপুর পশ্চিমপাড়া (বিরিজিনি মোড় সংলগ্ন মাঠে) এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সংগঠন “ভবানীপুর আদর্শ নবীন ক্লাব”-এর উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় থাকছে কলা গাছ বেয়ে ওঠা, রশি টানাটানি, হাড়ি ভাঙাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সৌহার্দ্য বৃদ্ধি করাই মূল লক্ষ্য।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উপভোগ করার জন্য স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে আলীকদমে ১২ কোটি টাকার ১৬টি, উন্নয়ন প্রকল্পের লে-আউট প্রদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category