1. thpshopbd@gmail.com : admin :
বেগম খালেদা জিয়া সড়কের জরাজীর্ণ অংশে স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ - probahonewstv
May 1, 2026, 10:24 am

বেগম খালেদা জিয়া সড়কের জরাজীর্ণ অংশে স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, December 13, 2025
  • 141 Time View
দীর্ঘদিনের দুর্ভোগে স্বেচ্ছাশ্রমে স্বস্তি—ফুলগাজীর মুন্সীরহাটে বেগম খালেদা জিয়া সড়কের জরাজীর্ণ অংশে সংস্কারকাজ।

মুন্সীরহাট থেকে সিলোনিয়া নদীকূল পর্যন্ত ইটের গুঁড়া ও রাবিশ ফেলে সাময়িক স্বস্তি

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে অবস্থিত বেগম খালেদা জিয়া সড়কের দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী। ব্যক্তিগত উদ্যোগে মুন্সীরহাটের টুকির বাড়ির সামনে থেকে সিলোনিয়া নদীর কূল পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কের ভাঙা অংশে ইটের গুঁড়া ও রাবিশ ফেলে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীরহাট বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও জনবসতির সঙ্গে সংযোগকারী এই সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। এতে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও ছোট যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। একজন স্থানীয় বাসিন্দা জানান, এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করাও ছিল কষ্টকর। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাময়িক সংস্কারের ফলে এখন অন্তত স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে।

আরেক পথচারী বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করাই আসল বিষয়। এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। সংস্কার কার্যক্রম সম্পর্কে উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী বলেন, জনগণের দুর্ভোগ চোখে দেখে নীরব থাকা সম্ভব হয়নি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নাগরিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে। এলাকাবাসী অস্থায়ী সংস্কারে স্বস্তি প্রকাশ করলেও, বাজার ও জনবসতির গুরুত্ব বিবেচনায় দ্রুত স্থায়ী উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ী সংস্কার না হলে অল্প সময়ের মধ্যেই আবারও সড়কটির একই বেহাল অবস্থার পুনরাবৃত্তি ঘটবে।

See also  পীরগঞ্জে দীর্ঘ ৬০ বছর পর শুরু হলো লোহার খনির অনুসন্ধান


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category