1. thpshopbd@gmail.com : admin :
মোটবীতে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা – আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন - probahonewstv
September 14, 2026, 12:41 am

মোটবীতে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা – আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, September 18, 2025
  • 148 Time View
বুদ্ধি প্রতিবন্ধী বাহারকে পিটিয়ে হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তি চাইল এলাকাবাসী

মোটবীতে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা – আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন
মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর মোটবীতে বুদ্ধি প্রতিবন্ধী মুনসুর আহমেদ বাহার (৩৮) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজার এলাকায় নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বাহারের বড় ভাই জাফর আহমেদ, স্ত্রী নুর নাহার, ইউপি সদস্য জাকের হোসেন এবং জান্না মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হালিমসহ অনেকে। বক্তারা জানান, বাহার একজন নিরীহ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছিলেন। তিনি ফেনীর কাশিমপুরে স্টার লাইন নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ১৪ সেপ্টেম্বর ভোরে মোটবী ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বক্তারা। তারা অভিযোগ করেন, মামলা হওয়ার পরও আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা ছিল না। দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

See also  চট্টগ্রামে এখন টিভির দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category