1. thpshopbd@gmail.com : admin :
মানিকগঞ্জ সাটুরিয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মীসভা সম্পন্ন - probahonewstv
September 14, 2026, 1:07 am

মানিকগঞ্জ সাটুরিয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মীসভা সম্পন্ন

মোঃ জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান মানিকগন্জ )
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 267 Time View
সাটুরিয়ায় বিএনপি সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ সাটুরিয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মীসভা সম্পন্ন

জাহাঙ্গীর আলম, জেলা সংবাদ দাতা ( মানিকগঞ্জ )

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় সৈয়দ কালুশাহ ফকিরের মাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম.জি. মাসুদ রাসেল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসীন উজ্জামান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক এম.আর. গনি (মোস্তফা) ও সহ-তথ্য সম্পাদক গোলাম রহমান রাজীব। এছাড়া মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. মো. জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাড. মো. রকিবুল রহমান রাকিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন টুয়েল উপস্থিত ছিলেন। কর্মীসভায় শত শত নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

See also  গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিকল্প রফিকুল আলম মজনু — ফেনীবাসীর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category