1. thpshopbd@gmail.com : admin :
মাদক মামলার আসামি গ্রেফতার - probahonewstv
September 14, 2026, 2:16 am

মাদক মামলার আসামি গ্রেফতার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 107 Time View
নাইক্ষ্যংছড়িতে মাদক মামলার আসামি গ্রেফতার

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) অঞ্জন দাশ গুপ্ত, এএসআই (নিঃ) রনজিৎ চৌধুরী, এএসআই (নিঃ) আব্দুল আজিজ ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাইশারী ইউনিয়নের লম্বাবিল রাবার ফ্যাক্টরির ভেতর থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসিম উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি আব্দুর শুক্কুরের ছেলে এবং উত্তর বাইশারী, ৭নং ওয়ার্ড, ০২নং বাইশারী ইউনিয়ন পরিষদের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Please Share This Post in Your Social Media

More News Of This Category