1. thpshopbd@gmail.com : admin :
মদনে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার - probahonewstv
July 31, 2026, 3:28 am

মদনে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

মোঃ জিল্লাুর রহমান 
  • Update Time : Sunday, September 28, 2025
  • 153 Time View
মাদকবিরোধী অভিযানে মদন থেকে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

মদনে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

মোঃ জিল্লাুর রহমান 
বিশেষ প্রতিনিধি

নেত্রকোণার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের মৃত তনু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৩৫) এবং মৃত কুতুব মিয়ার ছেলে পিয়াস (২২)। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

See also  ফেনীতে কিশোর গ্যাং হামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category