1. thpshopbd@gmail.com : admin :
মঙ্গলকান্দিতে ইফতার মাহফিল - probahonewstv
August 4, 2026, 6:45 am

মঙ্গলকান্দিতে ইফতার মাহফিল

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 108 Time View
মঙ্গলকান্দিতে জামায়াতের ইফতার

ওলামা ও পেশাজীবীদের সম্মানে সম্প্রীতির আহ্বান

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে ওলামা ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলার ডাকবাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সামাজিক ঐক্য গঠনের মাস। ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আবছারের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা। তিনি বলেন, আলেম-ওলামা ও পেশাজীবীদের সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব এবং ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সোনাগাজী উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, খেলাফত মজলিস সোনাগাজী উপজেলা শাখার আমির মাওলানা আবদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আবদুল গফুর, জামায়াতে ইসলামীর সোনাগাজী উপজেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কাসেম, নবাবপুর ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান এবং ডাকবাংলা জামে মসজিদের খতিব মাওলানা জিয়াউল হকসহ ছাত্রশিবির ও এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর ৩য় মিলন মেলা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category