1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁঞা) আসনে গণসংযোগ জোরদার, নবাবপুরে আবদুল আউয়াল মিন্টুর বিশাল পথসভা - probahonewstv
July 31, 2026, 4:03 am

ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁঞা) আসনে গণসংযোগ জোরদার, নবাবপুরে আবদুল আউয়াল মিন্টুর বিশাল পথসভা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, January 30, 2026
  • 91 Time View
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁঞা) আসনে গণসংযোগ জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকারে বিএনপি প্রার্থীর জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঁঞা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সোনাগাজী উপজেলার ৯ নম্বর নবাবপুর ইউনিয়নে বৃহস্পতিবার তিনি এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত করেন। পথসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুপুরের পর নবাবপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে পথসভাটি অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের দল। বিএনপি ক্ষমতায় গেলে সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলার অবহেলিত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অগ্রাধিকার তালিকায় থাকবে। নবাবপুরসহ সোনাগাজীর জনগণের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। অতীতেও আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আপনাদের সুখ-দুঃখ, উন্নয়ন ও অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় মাঠে থাকবো। পথসভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতা। তারা এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা চলাকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে পথসভায় অংশগ্রহণ করেন এবং প্রার্থীর বক্তব্য শোনেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর ধারাবাহিক গণসংযোগ ও পথসভা স্থানীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

See also  ফেনীর আমিরাবাদে জামায়াতের যুব সমাবেশ: ইসলামী আদর্শে যুব সমাজ গড়ার আহ্বান

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category