1. thpshopbd@gmail.com : admin :
ফেনী জেলা যুবদলের ওয়েবসাইট উদ্বোধন ও ডিজিটাল দক্ষতা কর্মশালা অনুষ্ঠিত - probahonewstv
July 28, 2026, 7:12 pm

ফেনী জেলা যুবদলের ওয়েবসাইট উদ্বোধন ও ডিজিটাল দক্ষতা কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, November 1, 2025
  • 632 Time View
দেশের প্রথম জেলা হিসেবে যুবদলের ডিজিটাল উদ্যোগ

 দেশের প্রথম জেলা হিসেবে যুবদলের ডিজিটাল উদ্যোগ , ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মশালা ,তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার আহ্বান ।

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার (ফেনী)

ফেনী, ৩১ অক্টোবর ২০২৫:
দেশের প্রথম জেলা হিসেবে ফেনী জেলা যুবদল তাদের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ফেনী জেলার ৫টি পৌরসভা ও ৪৩টি ইউনিয়নের ৪৪১ ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে “ডিজিটাল দক্ষতা অর্জন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহবায়ক নাসির উদ্দিন খন্দকার এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

বক্তারা বলেন, “ডিজিটাল যুগে সংগঠনের কার্যক্রম আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মকে সংগঠিত করতে এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

See also  মানিকগঞ্জে রবি মৌসুম উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category