1. thpshopbd@gmail.com : admin :
তেল বিক্রি নিয়ে অভিযোগ - probahonewstv
July 31, 2026, 6:14 pm

তেল বিক্রি নিয়ে অভিযোগ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, March 6, 2026
  • 95 Time View
বান্দরবানে তেল বিক্রি নিয়ে অভিযোগ | ক্ষুব্ধ মোটরসাইকেল চালক

বান্দরবানে ক্ষুব্ধ ভাড়াটে মোটরসাইকেল চালক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানসহ জেলার সাতটি উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও ভাড়াটে মোটরসাইকেল চালকদের চাহিদা অনুযায়ী তেল বিক্রি করা হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে কিছু তেল বিক্রেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মোটরসাইকেল চালকদের অভিযোগ, বিভিন্ন পাম্পে জ্বালানি তেল থাকা সত্ত্বেও তাদের প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না। ফলে দৈনন্দিন যাতায়াত এবং জীবিকা নির্বাহে সমস্যার মুখে পড়ছেন তারা। চালকরা জানান, অনেক সময় নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না বা নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে ভাড়াটে মোটরসাইকেল চালকদের কাজ ব্যাহত হচ্ছে এবং যাত্রীসেবাও বিঘ্নিত হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক আইডি থেকে অভিযোগ প্রকাশ করা হয়েছে। অনেকেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা বলছেন, জেলায় পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ থাকা সত্ত্বেও যদি চালকদের তেল পেতে বাধার সম্মুখীন হতে হয়, তাহলে বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন। ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন এইচ এম শরিফুল ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category