1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ: যোগ্যতার ভিত্তিতে ২০ প্রার্থী নির্বাচিত - probahonewstv
June 13, 2026, 10:13 am

ফেনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ: যোগ্যতার ভিত্তিতে ২০ প্রার্থী নির্বাচিত

মোহাম্মদ হানিফ, জেলা প্রতিনিধি ফেনী
  • Update Time : Friday, September 12, 2025
  • 715 Time View
ফেনী জেলায় যোগ্যতার ভিত্তিতে ২০ নবীন পুলিশ নিয়োগ পেলেন

ফেনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ: যোগ্যতার ভিত্তিতে ২০ প্রার্থী নির্বাচিত

মোঃ হানিফ ষ্টাফ রিপোর্টার ফেনী জেলা

ফেনী জেলা থেকে প্রাথমিকভাবে ২০ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন। এতে তাদের আবেগ আর আনন্দ উভয়ই লক্ষ্য করা গেছে। প্রার্থীরা জানিয়েছে, তারা কোনো তদবীর বা আর্থিক প্রভাব ছাড়াই নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। ফেনী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন (প্রশাসন ও অর্থ) নোয়াখালী জেলা, সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সদর দক্ষিণ সার্কেল কুমিল্লা জেলা এবং ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন। ফেনী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মোট ৫৭৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক ধাপের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ১৩ আগস্ট ২০২৫, এবং ১৪ ও ১৫ আগস্ট Physical Endurance Test অনুষ্ঠিত হয়। এরপর ১৮৯ জন উত্তীর্ণ প্রার্থীর মধ্যে ২৯ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৯ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ১০ সেপ্টেম্বর পুলিশ লাইন্স, ফেনীতে অংশ নেন। পুলিশ সুপার বলেন, “এই নিয়োগ ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক, তদবীরবিহীন, প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ। প্রার্থীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। আশা করি তারা দেশসেবায় সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।” নবীন প্রার্থীদের আনন্দের মুহূর্তে দেখা গেছে, তারা কেঁদে খুশি হয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। অনেকেই বলছেন, “এবার আমরা কোনো টাকা-পয়সা বা তদবীর ছাড়া নিজের যোগ্যতার কারণে চাকরি পেয়েছি। এটি আমাদের জন্য এক বিরাট সাফল্য।”

See also  নরসিংদীর রায়পুরা সংসদীয় আসনের দাবীতে মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category