1. thpshopbd@gmail.com : admin :
পরশুরামের বক্সমাহমুদে কৃষকদের মাঝে বালাইনাশক ও সচেতনতামূলক পরামর্শ বিতরণ - probahonewstv
September 14, 2026, 12:43 am

পরশুরামের বক্সমাহমুদে কৃষকদের মাঝে বালাইনাশক ও সচেতনতামূলক পরামর্শ বিতরণ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, September 20, 2025
  • 153 Time View
পরশুরামে কৃষকদের মাঝে বালাইনাশক বিতরণ ও ধান রক্ষায় সচেতনতা

পরশুরামের বক্সমাহমুদে কৃষকদের মাঝে বালাইনাশক ও সচেতনতামূলক পরামর্শ বিতরণ

মোহাম্মদ হানিফ  ( সহ ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ ) 

কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও আমন মৌসুমে ধানের ক্ষতিকর রোগ–পোকামাকড় দমনে পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে বালাইনাশক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কিচমত টেটেশ্বর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৫০ জন কৃষকের হাতে বালাইনাশক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও মিশন হেল্প ফাউন্ডেশনের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন। এ সময় উপস্থিত ছিলেন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ-অর্থ সম্পাদক ইকবাল হোসেন মাসুম, নির্বাহী সদস্য মো. ইউনুসসহ স্থানীয় কৃষকরা। কর্মসূচিতে বক্তারা বলেন, সময়মতো সঠিকভাবে বালাইনাশক ব্যবহার করলে ধানের ফলন বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবেন।

See also  ঘাটাইলে বিএনপির ইফতার মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category