1. thpshopbd@gmail.com : admin :
ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা — ইটভাটা মালিক সোলাইমান হাসপাতালে ভর্তি উচ্চ দূষণ ও অনিয়মের অভিযোগে একাধিক ভাটায় অভিযান - probahonewstv
September 14, 2026, 3:34 pm

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা — ইটভাটা মালিক সোলাইমান হাসপাতালে ভর্তি উচ্চ দূষণ ও অনিয়মের অভিযোগে একাধিক ভাটায় অভিযান

শিশির আহমেদ স্টাফ রিপোর্টার, ধামরাই
  • Update Time : Thursday, November 27, 2025
  • 162 Time View
বেআইনি ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: ৫ ভাটায় ১৫ লাখ জরিমানা, ২ চিমনি গুঁড়িয়ে দেওয়া—অভিযানের সময় ভাটা মালিক হাসপাতালে ভর্তি।

বেআইনি ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: ৫ ভাটায় ১৫ লাখ জরিমানা, ২ চিমনি গুঁড়িয়ে দেওয়া—অভিযানের সময় ভাটা মালিক হাসপাতালে ভর্তি।

শিশির আহমেদ
স্টাফ রিপোর্টার, ধামরাই

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় সোলাইমান ইসলাম নামে এক ইটভাটা মালিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকাল থেকে চলা অভিযানের এক পর্যায়ে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। অভিযানে অংশ নেয় অধিদপ্তরের নিয়মিত টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান পরিচালিত হয় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স রাইসুল এন্ড শামসুদ্দিন ব্রিকস, সুতিপাড়া ইউনিয়নের মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস, মেসার্স এস এন ব্রিকস এন্ড এবং ডিএসবি রিসাইক্লিং প্ল্যান্টে।

অভিযানে ভাটাগুলোর কাগজপত্রের গুরুতর অসঙ্গতি, পরিবেশগত ক্ষতি, অনুমোদনবিহীন উৎপাদন কার্যক্রমসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশ বিধি লঙ্ঘন ও অবৈধ অপারেশনের কারণে দুই ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানস্থলে উপস্থিত সাক্ষীরা জানান, পরিবেশ অধিদপ্তরের টানা কার্যক্রমের সময় সোলাইমান ইসলাম অসুস্থ বোধ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আইন ভঙ্গের মাধ্যমে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী পৃথক অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category