1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে উপজেলা মোটর চালক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - probahonewstv
September 18, 2026, 6:22 am

আলীকদমে উপজেলা মোটর চালক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 10, 2026
  • 122 Time View
আলীকদমে উপজেলা মোটর চালক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আলীকদমে উপজেলা মোটর চালক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ২টা ৩০ মিনিটে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মোটর চালক দলের সভাপতি জনাব মোজাফফর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম রানা, সভাপতি, মোটর চালক দল, বান্দরবান জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদই মার্মা, সহ-সভাপতি, মোটর চালক দল, বান্দরবান জেলা এবং নবাব মির্জা, সাংগঠনিক সম্পাদক, বান্দরবান জেলা মোটর চালক দল।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মোটর চালক দলের সভাপতি কাজলসহ আলীকদম উপজেলা মোটর চালক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় মহিলা দলের সদস্য ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে আগত অতিথিবৃন্দের উপস্থিতিতে আলীকদম উপজেলা মোটর চালক দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে গলাকাটা লাশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category