1. thpshopbd@gmail.com : admin :
স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠান - probahonewstv
September 18, 2026, 4:32 am

স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠান

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Monday, October 6, 2025
  • 393 Time View
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনদের আন্তরিক অভ্যর্থনা

স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠান

মোহাম্মদ হানিফ (সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ উপলক্ষে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম কিবরিয়া। তিনি নবযোগদানকৃত নার্সদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. তাহমিদুর রহমান, মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান, মেডিকেল অফিসার (ডেন্টাল) ডা. শাম্মি আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ), স্বাস্থ্য পরিদর্শক, এমটি (ইপিআই), পরিসংখ্যানবিদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক উষ্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

See also  দাগনভুঁইয়ার আলমপুরে গৃহবধূকে মারধর ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পুলিশ ও মানবাধিকার সংস্থার যৌথ তদন্ত, প্রাথমিক সত্যতার দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category