1. thpshopbd@gmail.com : admin :
রংপুরের মিঠাপুকুরে বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু! - probahonewstv
August 5, 2026, 10:06 pm

রংপুরের মিঠাপুকুরে বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু!

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 40 Time View

রংপুরের মিঠাপুকুরে বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু! আন্ডারপাস বা ফ্লাইওভার না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসীর প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ।

ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার ব্যস্ততম শঠিবাড়ি বন্দর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বিআরটিসি বাস দেলদার হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এই ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া চার লেনের এই মহাসড়ক নির্মাণ করায় শঠিবাড়ি পয়েন্টটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

রংপুর জেলা প্রতিনিধি ঃ মোঃ হাসান মিয়ার প্রতিবেদনে।

See also  আলীকদমে চুরি হওয়া বৈদ্যুতিক তার উ দ্ধা র, তিন চোর গ্রে প্তা র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category