1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ‘নাতী’ তারেক রহমানকে ঘিরে গণআনন্দের জোয়ার, জনসমুদ্রে উত্তাল পুরো শহর - probahonewstv
April 26, 2026, 8:53 pm

ফেনীতে ‘নাতী’ তারেক রহমানকে ঘিরে গণআনন্দের জোয়ার, জনসমুদ্রে উত্তাল পুরো শহর

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, January 26, 2026
  • 140 Time View
ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে গণআনন্দের জোয়ার! দুই থেকে আড়াই লাখ মানুষ শহর ভরে জনসমুদ্র গড়ে তোলে।

মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও লালপোল ফ্লাইওভারসহ তিন দাবিতে মুখর ফেনীবাসী; ধানের শীষে বিজয়ের আহ্বান

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

দীর্ঘদিন পর ফেনীতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কাছে পেয়ে ফেনী ও নোয়াখালীর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বয়ে যায় এক অভূতপূর্ব গণআনন্দ। দুই থেকে আড়াই লাখ মানুষ শহরের প্রধান সড়ক, অলিগলি ও আশপাশের এলাকায় উপস্থিত হয়ে জনসমুদ্র গড়ে তোলে। পুরো ফেনী যেন উৎসবের নগরীতে রূপ নেয়। ফেনীর ‘নাতী’ হিসেবে পরিচিত তারেক রহমানকে ঘিরে সকাল থেকেই শহর উচ্ছ্বাস, স্লোগান এবং ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা বয়সী সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই গণসমাবেশে অংশ নেন। সমাবেশে ফেনীবাসীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়—
১) ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন,
২) একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,
৩) ফেনীর লালপোল এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণ।

নেতাকর্মীদের দাবির জবাবে তারেক রহমান বলেন, “আমি নানার দেশের মানুষের কাছে আজ একটি দাবি জানাতে এসেছি—আপনারা আমাকে ও আমার দলকে ধানের শীষে জয়ী করুন।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফেনীসহ সারা দেশে মেডিকেল কলেজ, আধুনিক স্বাস্থ্যসেবা, পল্লি চিকিৎসক ব্যবস্থা ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় সারা দেশে চালু করা হবে, যা কৃষি, পানি ব্যবস্থাপনা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলে দেবে—ইনশাআল্লাহ। সমাবেশ চলাকালে বারবার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসমাবেশস্থল। “নাতী তুমি এগিয়ে চলো, ফেনীবাসী তোমার সাথে”, “ধানের শীষে ভোট দিন”—এমন স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফেনীতে এই বিশাল জনসমাগম বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি বড় বার্তা বহন করছে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরে যায়, রেখে যায় এক ঐতিহাসিক দিনের স্মৃতি।

See also  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২, আ-হ-ত ১

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category