1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালীর আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদার গ্রেপ্তার - probahonewstv
September 26, 2026, 8:34 am

পটুয়াখালীর আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদার গ্রেপ্তার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Friday, January 2, 2026
  • 152 Time View
পটুয়াখালীর আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদারকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পটুয়াখালীর আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদার গ্রেপ্তার

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর আলোচিত কলেজ শিক্ষার্থী সিয়াম (১৭) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. শুভ সিকদার (১৮) কে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৩, সিপিএসসি রংপুরের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়। গ্রেপ্তার শুভ সিকদার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী গ্রামের জালাল সিকদারের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর সিয়াম ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। ২৩ ডিসেম্বর দুপুরে সিয়াম ও তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুন সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। একপর্যায়ে তর্কের জেরে লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা সিয়ামকে মোটরসাইকেলে করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করা হয় এবং হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থেকে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃত শুভ সিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বেড়ায় লেবু ২২০ টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category