1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা আতিকুর রহমান আতিককে অপহরণ ও হত্যার ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে - probahonewstv
June 15, 2026, 4:48 am

টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা আতিকুর রহমান আতিককে অপহরণ ও হত্যার ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 35 Time View

টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা আতিকুর রহমান আতিককে অপহরণ ও হত্যার ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাফল্যের খবর পাওয়া গেছে। টাঙ্গাইল জেলা পুলিশের দক্ষতায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের পর মুক্তিপণ দাবি এবং পরবর্তীতে নৃশংসভাবে হত্যার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) জনাব মোঃ আদনান মুস্তাফিজ এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ, পিপিএম এবং এসআই মোঃ সুমন মিয়ার সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর সেখান থেকেই আতিক হত্যার মূল রহস্য উদঘাটনসহ সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,১. মোঃ ইউনুস আলী (৩৩) ২. মোঃ অপু মিয়া (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণকারীরা আতিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু সেই টাকা না পাওয়ায় এবং আতিক তাদের চিনে ফেলায় নিজেদের পরিচয় গোপন রাখতে তাকে নির্মমভাবে হত্যা করে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও সাফল্যে এলাকায় স্বস্তি নেমে এসেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি নিয়মিত হত্যাকাণ্ডে পুলিশ এধরনের তৎপরতা দেখালে আইনশৃঙ্খলা ব্যবস্থা দ্রুত উন্নত হবে ।

See also  চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category