1. thpshopbd@gmail.com : admin :
ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান - probahonewstv
April 27, 2026, 12:04 am

ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 376 Time View
মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি — ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান

ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ফেনী ডিসিকে স্মারকলিপি প্রদান

মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)

ছোট ফেনী নদীর মোহনায় মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার তৌহিদসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপে ছোট ফেনী নদীর মুছাপুর রেগুলেটর নদীতে বিলীন হয়ে যায়। এর ফলে ফেনীর সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বহু ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, সড়ক ও কালভার্ট নদীগর্ভে বিলীন হয়।

বর্তমানে নদীর ভাঙন অব্যাহত রয়েছে—বিশেষ করে মুছাপুর, চরহাজারী, চরপার্বতী, চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর, নবাবপুর ও আশপাশের গ্রামগুলো ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত রেগুলেটরটি পুনর্নির্মাণ না করলে দুটি জেলার বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

See also  গাইবান্ধায় জাসদ থেকে এনপিপিতে নেতৃত্ব পরিবর্তন আলোচনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category