1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধার সাদুল্লাপুরে পরকীয়া সন্দেহে যুবক ও গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্য - probahonewstv
April 27, 2026, 5:33 pm

গাইবান্ধার সাদুল্লাপুরে পরকীয়া সন্দেহে যুবক ও গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্য

মোঃ বেলাল মিয়া,গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : Monday, December 22, 2025
  • 160 Time View
গাইবান্ধার সাদুল্লাপুরে পরকীয়া সন্দেহে যুবক ও গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধার সাদুল্লাপুরে পরকীয়া সন্দেহে যুবক ও গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্য

মোঃ বেলাল মিয়া,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগে এক যুবক ও এক গৃহবধূকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজি জামালপুর কুটিপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ওই যুবক গৃহবধূর বাড়িতে গেলে বিষয়টি টের পান গ্রামবাসীরা। পরে তারা বাড়িটি ঘিরে ফেলে এবং দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে। আটক গৃহবধূ স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের মেয়ে এবং এনতাজ আলীর স্ত্রী বলে জানা গেছে। অপরদিকে আটক যুবক হিন্দু ধর্মাবলম্বী হলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ওই গৃহবধূর সঙ্গে যুবকটির দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে বিষয়টি মীমাংসা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। এ বিষয়ে সচেতন মহল জানান, এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসন বা পুলিশের সহায়তা নেওয়াই সঠিক পথ।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দুর্গম পাহাড়ে 100 পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category