1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ৩ পি/স ই/য়া/বা/সহ যুবক আ/ট/ক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড। - probahonewstv
April 28, 2026, 10:36 am

আলীকদমে ৩ পি/স ই/য়া/বা/সহ যুবক আ/ট/ক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : Tuesday, April 28, 2026
  • 25 Time View

আলীকদমে ৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত-(২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ নজির মেম্বার পাড়ায় নুরুচ্ছফার দোকানের সামনে সড়ক থেকে “নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ”-এর সদস্যরা অভিযান পরিচালনা করে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আল ফাহিম (২৩) নামে এক ব্যক্তিকে আটক করে।

আটককৃত আব্দুল আল ফাহিম পাট্টাখাইয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো তিনি নিজে সেবনের উদ্দেশ্যে ক্রয় করে নিজের কাছে রেখেছিলেন।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৭ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামী আলীকদম থানা হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

See also  বগুড়ায় ট্যাপেন্টাডলসহ আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বান্দরবানে গভীর রাতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ। মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুললে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। ওই সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে। আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান, “শ্রমিক নুরুল ইসলাম আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “তিন রাবার শ্রমিক অপহৃত হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি জানান, এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপহৃতদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।