1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে অংবাই পাড়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮.৫ লিটার চোলাইমদ উদ্ধার, নারীসহ আটক ৪ - probahonewstv
August 29, 2026, 6:30 pm

আলীকদমে অংবাই পাড়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮.৫ লিটার চোলাইমদ উদ্ধার, নারীসহ আটক ৪

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, August 29, 2026
  • 55 Time View
আলীকদমে অংবাই পাড়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮.৫ লিটার চোলাইমদ উদ্ধার, নারীসহ আটক ৪

আলীকদমে অংবাই পাড়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮.৫ লিটার চোলাইমদ উদ্ধার, নারীসহ আটক ৪ জব্দ কৃত মদের আনুমানিক মূল্য ৫ হাজার ৫৫০ টাকা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮.৫ লিটার চোলাইমদসহ নারীসহ চারজনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার সময়, উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অংবাই পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,
কদম থানার ওসি, মোঃ আলমগীর হোসেন সাহার,নেতৃত্বে- আলীকদম থানার এসআই মোহাম্মদ আব্দুস ছালাম সহ সঙ্গীয় আলীকদম থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোলাইমদ বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় ১৮.৫ লিটার চোলাইমদসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উচম্রা মার্মা (২৪), পিতা উসুই থোয়াই মার্মার থোয়াই ম্রা প্রু মার্মা (৪৫), উসুই থোয়াই মার্মার স্ত্রী; চিংচিং মার্মা (৫৫), মৃত মংগং মার্মার ছেলে; এবং উকিচিং মার্মা (৩২), মৃত মংচিং মার্মার পুত্র।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের ঠিকানা সর্বসাং অংবাইপাড়া, ২নং ওয়ার্ড, ১নং আলীকদম সদর ইউনিয়ন, আলীকদম, বান্দরবান।

জব্দ করা হয়েছে ১৮.৫ লিটার চোলাইমদ
অভিযানে জব্দকৃত চোলাইমদের মধ্যে রয়েছে— ৫ লিটারের একটি বোতল, ২ লিটারের ছয়টি বোতল, ১ লিটারের একটি বোতল এবং ৫০০ মিলিলিটারের একটি বোতল। সব মিলিয়ে জব্দকৃত চোলাইমদের পরিমাণ ১৮.৫ লিটার। পুলিশের হিসাব অনুযায়ী এর আনুমানিক মূল্য ৫ হাজার ৫৫০ টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চোলাইমদ ও আটক চারজনকে আলীকদম থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি
আলীকদমে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

See also  মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলীকদমে মিলাদ ও দোয়া মাহফিল

একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category