1. thpshopbd@gmail.com : admin :
“আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফেনীতে সদস্য পরিচিতি ও আলোচনা সভা, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি নিশ্চিত” - probahonewstv
September 11, 2026, 9:54 pm

“আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফেনীতে সদস্য পরিচিতি ও আলোচনা সভা, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি নিশ্চিত”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, October 2, 2025
  • 821 Time View
“আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মাহমুদ”

“আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফেনীতে সদস্য পরিচিতি ও আলোচনা সভা, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি নিশ্চিত”

 মোহাম্মদ হানিফ, সহ ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা শাখার উদ্যোগে আগামী ৪ অক্টোবর (শনিবার) বিকাল ৩টায় সদস্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভাটি ফেনী শহরের সৌদিয়া হোটেলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মাহমুদ এবং মহাসচিব মোঃ মইনুর রশিদ চৌধুরী। তাদের উপস্থিতি মানবাধিকার আন্দোলনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। সভায় সভাপতিত্ব করবেন সংস্থার ফেনী জেলা পরিচালক জনাব মোঃ আবুল কাশেম। এছাড়া কো-অর্ডিনেটর (সদর উপজেলা ইনভেস্টিগেশন ব্রাঞ্চ) ও সাংবাদিক মোহাম্মদ হানিফসহ জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, এ সভার মাধ্যমে ফেনী জেলা শাখার সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন রোধ, আইনি সহায়তা প্রদান, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় ফেনী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে এবং সকল সদস্যদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থার ফেনী জেলা পরিচালক জনাব মোঃ আবুল কাশেম বলেন, “আমরা চাই, ফেনী জেলায় একটি কার্যকর মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তুলতে। এই সভার মাধ্যমে আমরা সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে আগামী দিনের করণীয় নির্ধারণ করব।”

See also  সততা বেকারির বনরুটিতে স্ট্যাপলার পিন! ভোক্তার মুখে আঘাত, এলাকায় ক্ষোভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category