1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে মাদ্রাসা-মসজিদে চুরি - probahonewstv
June 14, 2026, 8:50 am

সোনাগাজীতে মাদ্রাসা-মসজিদে চুরি

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, February 16, 2026
  • 85 Time View
সোনাগাজীতে মাদ্রাসা ও মসজিদে দুঃসাহসিক চুরি | Probaho News24

নির্বাচন শেষে সক্রিয় চোরচক্র

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজী উপজেলা পৌরসভার অন্তর্গত রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসাআলমপুর কেন্দ্রীয় জামে মসজিদ-এ পৃথক চুরির ঘটনা ঘটেছে। নির্বাচনের সময় এলাকায় চুরির ঘটনা কমে গেলেও ভোট শেষ হতেই চোরচক্র আবার সক্রিয় হয়ে উঠেছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসার তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে। আলমারি ভেঙে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায় তারা। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ভাঙা তালা ও এলোমেলো কক্ষ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

অন্যদিকে একই রাতে আলমপুর কেন্দ্রীয় জামে মসজিদেও চুরি হয়। মসজিদের দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি সাউন্ড সিস্টেমের কিছু সরঞ্জাম খোয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকায় চুরি-ডাকাতির ঘটনা প্রায় বন্ধ ছিল। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর টহল কমে যাওয়ায় চোরচক্র আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দ্রুত টহল বৃদ্ধি ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির এক সদস্য বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। মসজিদ কমিটির পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরি রোধে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত পুলিশ টহল নিশ্চিত করা জরুরি। ঘটনাগুলোতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামা সড়কে ভ্যান দুর্ঘটনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category