1. thpshopbd@gmail.com : admin :
সখীপুরে মাটি কাটায় সাজা - probahonewstv
September 14, 2026, 5:44 pm

সখীপুরে মাটি কাটায় সাজা

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 144 Time View
সখীপুরে মাটি কাটায় ৪ জনের জেল | ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল: টাঙ্গাইলের Sakhipur উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চার ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনির নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাটি কাটার সঙ্গে জড়িত অবস্থায় চারজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইউএনও আব্দুল্লাহ আল রনি বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও আবাদি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে আইনের বাইরে কাজ করতে দেওয়া হবে না।” অভিযান শেষে আটক ব্যক্তিদের রাতেই পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অনিয়মে নাজেহাল আলীকদম বাজার: সেনা জোন ও উপজেলা প্রশাসনের জরুরি মনিটরিং অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category