1. thpshopbd@gmail.com : admin :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জ বিএনপির দোয়া ও মোনাজাত - probahonewstv
July 29, 2026, 7:57 am

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জ বিএনপির দোয়া ও মোনাজাত

মোঃ জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান মানিকগন্জ )
  • Update Time : Sunday, December 7, 2025
  • 140 Time View
মানিকগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন অঙ্গসংগঠনের অংশগ্রহণে আবেগঘন আয়োজন

 জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ

মাদার অফ ডেমোক্রেসি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং তার সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। অনুষ্ঠানে স্থানীয় মুফতি দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য ধারাবাহিকভাবে দোয়া ও ধর্মীয় কর্মসূচি চালু রাখা হবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের ঢল, মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category