1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় মতবিনিময় সভা - probahonewstv
August 3, 2026, 9:33 am

বগুড়ায় মতবিনিময় সভা

সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া
  • Update Time : Sunday, March 1, 2026
  • 136 Time View
বগুড়ায় সরকারি দপ্তরগুলোর মতবিনিময় সভা

সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে গতি আনতে সমন্বয় জোরদারের আহ্বান

সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলমর উপস্থিতিতে বগুড়া জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তঃদপ্তর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম তুলে ধরে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মতবিনিময় পর্বে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, সাফল্য, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। আলোচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সভা শেষে জেলার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  এনায়েতপুর জিয়াদ বিন হারে জিয়া এতিমখানায় হাফেজদের পাগড়ী প্রদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category