
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার তিন আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী—নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী—এবং ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থীর সংখ্যা অনুযায়ী ফেনী-১ আসনে রয়েছেন ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন।
ফেনী-১ আসন (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)
মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন:
বিএনপির প্রার্থী ও দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম
জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন
জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী
ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্ল্যাহ ভূঞা
বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী
মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার
ফেনী-২ আসন (সদর)
মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন:
বিএনপির জয়নাল আবেদিন
এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সামসুদ্দিন মজুমদার
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাসদের জসিম উদ্দিন
বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা
ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন
গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা
আমজনতা দলের সাইফুল করিম মজুমদার
স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল
ফেনী-৩ আসন (দাগনভূঞা-সোনাগাজী)
মোট ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন:
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু
জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক
জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন
ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর আবদুল মালেক
বাংলাদেশ খেলাফত আন্দোলনের এডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত, ফেনীর তিনটি আসনে বিরতিহীনভাবে। নির্বাচন ঘিরে জেলায় ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ও জনসাধারণের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।