1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি - probahonewstv
June 13, 2026, 8:29 pm

ফেনীতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Sunday, March 15, 2026
  • 65 Time View
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে ফেনীতে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

জেলা প্রশাসনের উদ্যোগে শহরজুড়ে র‍্যালি; আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
ফেনী, ১৪ মার্চ ২০২৬:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা। জেলা প্রশাসন, ফেনীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ রেডক্রিসেন্ট ফেনী ইউনিটের সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন। তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সম্পাদক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিবৃন্দ, ফেনী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফেনীর মান্যবর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংকসহ যেসব স্থানে পরিষ্কার পানি জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

See also  বাউফলে অনুমোদনহীন পল্লী মেলায় অভিযান, ১১ দোকানিকে জরিমানা

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনিরা হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এজন্য ব্যক্তি, পরিবার এবং সমাজ—সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, লার্ভিসাইড প্রয়োগ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ টিম গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি ফেনী শহরে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category