1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা শুরু - probahonewstv
September 14, 2026, 8:37 pm

ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা শুরু

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 209 Time View
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা শুরু। সিলোনিয়া বাজারে গণসংযোগে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএনপি প্রার্থীর গণসংযোগে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা

রিপোর্টার:
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু দলীয় মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

শনিবার দুপুরে সোনাগাজীর সিলোনিয়া বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চান।

এ সময় তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগান দেন—
“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক!”
“মিন্টু-আকবর ভাই ভাই, ধানের শীষে ভোট চাই!”

নেতাকর্মীরা জানান, ফেনী-৩ আসনে জনগণ পরিবর্তনের পক্ষে। জনাব মিন্টুর নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদী।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই প্রার্থিতা ফেনীর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইতিমধ্যে মনোনীত প্রার্থী হিসেবে মিন্টুর মাঠে নামা কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সোনাগাজীর সিলোনিয়া বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগকালে তরুণ কর্মীদের স্লোগান ও প্রচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

See also  মানবপাচার মামলায় বিশেষ অভিযানে আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category