1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে ধানের শীষের সমর্থনে গোলাপ মজুমদারের ঘরে ঘরে গণসংযোগ - probahonewstv
July 29, 2026, 2:09 am

ফুলগাজীতে ধানের শীষের সমর্থনে গোলাপ মজুমদারের ঘরে ঘরে গণসংযোগ

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Monday, October 6, 2025
  • 333 Time View
“জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য” — গোলাপ মজুমদার

ফুলগাজীতে ধানের শীষের সমর্থনে গোলাপ মজুমদারের ঘরে ঘরে গণসংযোগ

মোহাম্মদ হানিফ (সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনীর ফুলগাজীতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর এলাকায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন এবং ধানের শীষের সমর্থনে প্রচারণা চালান। গণসংযোগ কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও স্থানীয় সাধারণ মানুষজন অংশ নেন। এসময় গোলাপ মজুমদারকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী।

গোলাপ মজুমদার বলেন,  “দীর্ঘ ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এদেশের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে — তাই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে। বিএনপি জনগণের দল, আমরা মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে কাজ করছি।”  তিনি আরও বলেন,  “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

📌 পূর্ববর্তী কার্যক্রম: এর আগে গোলাপ মজুমদার ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। প্রতিটি ইউনিয়নে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা যায়।

 গোলাপ মজুমদারের বার্তা: “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমাদের পথচলা শুরু হয়েছে।
এই আন্দোলন জনগণের অধিকার ও দেশের ভবিষ্যতের জন্য।”

See also  আশুলিয়ার কবিরপুরে তোহা গার্মেন্টসের তুলা বহনকারী ট্রাকে আগুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category