1. thpshopbd@gmail.com : admin :
পরশুরাম-ছাগলনাইয়া সংযোগ সড়কের খানাখন্দ শিগগিরই মেরামত হবে: নির্বাহী প্রকৌশলী - probahonewstv
September 15, 2026, 10:02 pm

পরশুরাম-ছাগলনাইয়া সংযোগ সড়কের খানাখন্দ শিগগিরই মেরামত হবে: নির্বাহী প্রকৌশলী

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, October 24, 2025
  • 504 Time View
এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে উদ্যোগ নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে উদ্যোগ নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ

🖋️ আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী | Probaho News24

ফেনীর পরশুরাম-ছাগলনাইয়া সংযোগ সড়ক, যা স্থানীয়ভাবে ক্যাপ্টেন লিংক সড়ক নামে পরিচিত, দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
তবে এবার সেই দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন ফেনী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা

তিনি জানান, এই সপ্তাহের মধ্যেই সড়কের ক্ষতিগ্রস্ত অংশে অস্থায়ী মেরামত কাজ শুরু হবে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

ভারী যানবাহন ও বৃষ্টির কারণে ক্ষতি

নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন,

“রাস্তার কিছু অংশ ভারী যানবাহনের চাপে ও বর্ষার পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো শনাক্ত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয়দের স্বস্তির প্রত্যাশা

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে পরশুরাম, ছাগলনাইয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি ভাঙাচোরা থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
তারা আশা প্রকাশ করেন, দ্রুত সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ জন রোহিঙ্গা আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category