1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১৫টি মিয়ানমারের গরু জব্দ - probahonewstv
May 1, 2026, 12:23 pm

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১৫টি মিয়ানমারের গরু জব্দ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 21, 2025
  • 117 Time View
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১৫টি মিয়ানমারের গরু জব্দ

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১৫টি মিয়ানমারের গরু জব্দ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী অভিযানে ১১ বিজিবি ১৫টি মিয়ানমারের গরু জব্দ করেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ও নিরাপত্তা সূত্রে জানা যায়, বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের চোরাচালান কার্যক্রম চলমান রয়েছে। চোরাচালানকারীরা নেশাজাতীয় দ্রব্য, চিনি, তেল, সার, চাল ও গরুসহ বিভিন্ন পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করাচ্ছে। সম্প্রতি তারা নতুন কৌশলে ৫১, ৫২ ও ৫৩ নম্বর পিলার পয়েন্ট ব্যবহার করে পাইনছড়ি–কুরিক্ষ্যং–চিকনছড়ি–বাইশারী সড়ক হয়ে ঈদগাঁও ও খুটাখালীর দিকে এসব চোরাই পণ্য সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সীমান্তবর্তী এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন আসরের পর থেকে রাত চারটা পর্যন্ত নিয়মিতভাবে চোরাচালান কার্যক্রম চলে। এতে তাদের বসতভিটা, ফসলি জমি ও খামারের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে ১১ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ১৫টি বার্মিজ গরু জব্দ করে। তবে স্থানীয়দের দাবি, ওই সময় সেখানে কয়েকশ গরু ছিল। অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা বাকি গরুগুলো পার্শ্ববর্তী বন-জঙ্গল ও বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখে এবং অস্ত্রধারী পাহারাও বসানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। বিজিবি সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় সতর্কতার সঙ্গে পরবর্তী অভিযান পরিকল্পনা করা হচ্ছে, যাতে বাকি গরুগুলো উদ্ধার এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়।স্থানীয় জনগণ সীমান্ত এলাকায় চোরাচালানের স্থায়ী সমাধান ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পরশুরাম-ছাগলনাইয়া সংযোগ সড়কের খানাখন্দ শিগগিরই মেরামত হবে: নির্বাহী প্রকৌশলী

Please Share This Post in Your Social Media

More News Of This Category