1. thpshopbd@gmail.com : admin :
দুদকের মা/ম/লায় কারাগারে বান্দরবানের পিআইও মিল্টন, সাময়িক বরখাস্ত - probahonewstv
September 10, 2026, 8:56 am

দুদকের মা/ম/লায় কারাগারে বান্দরবানের পিআইও মিল্টন, সাময়িক বরখাস্ত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, September 10, 2026
  • 8 Time View
দুদকের মা/ম/লায় কারাগারে বান্দরবানের পিআইও মিল্টন, সাময়িক বরখাস্ত

দুদকের মা/ম/লায় কারাগারে বান্দরবানের পিআইও মিল্টন, সাময়িক বরখাস্ত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক)এর মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে ২৩ জুলাই ২০২৬ তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই আটক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় সরকারি চাকরি আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না এবং অন্য কোনো পদেও যোগ দিতে পারবেন না বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে মিল্টন দস্তিদার বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় ছিলেন। বিশেষ করে রোয়াংছড়িতে টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিভিন্ন প্রকল্পে কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করে সরকারি অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা তুলেছিলেন।

প্রকাশিত অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ জানুয়ারি রোয়াংছড়ি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে।

See also  শ্বাসকষ্টে জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

তবে এসব অভিযোগের বিষয়ে মিল্টন দস্তিদার পূর্বে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তার দপ্তরের সব প্রকল্প নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম হয়নি।

রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল, কোনো প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ৬ সেপ্টেম্বরের সাময়িক বরখাস্তের আদেশের পর বান্দরবান সদর উপজেলা প্রশাসন মিল্টন দস্তিদারের দাপ্তরিক কার্যক্রম স্থগিত করেছে এবং তার স্থলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category