
সাতক্ষীরার চার আসনে বিএনপির প্রার্থী পরাজয়ের নেপথ্যে দলেরই কিছু নেতাকর্মী দায়ী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি
তাঁর অভিযোগ, প্রকাশ্যে বিএনপির রাজনীতি করলেও দলের কিছু নেতা-কর্মী রাতের আঁধারে গুপ্ত ষড়যন্ত্রের মাধ্যমে দলীয় প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সাতক্ষীরার চারটি আসনে বিএনপির প্রার্থীদের পরাজয়ের পেছনে দলের ভেতরের কিছু মানুষের ভূমিকা ছিল। তারা দিনের বেলায় বিএনপির সঙ্গে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নিলেও রাতে ভিন্নভাবে ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দলের কারা কী করেছেন, সে বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলার কথাও জানান আইনমন্ত্রী।
দলের অভ্যন্তরে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি করতে হলে দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা বিভেদ সৃষ্টি করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।