1. thpshopbd@gmail.com : admin :
দিনাজপুর-৬ এর সাবেক এমপি শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী আইসিইউতে, আ/ত্ম/হ/ত্যা/র চে/ষ্টা - probahonewstv
June 14, 2026, 7:52 pm

দিনাজপুর-৬ এর সাবেক এমপি শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী আইসিইউতে, আ/ত্ম/হ/ত্যা/র চে/ষ্টা

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 119 Time View

দিনাজপুর-৬ এর সাবেক এমপি শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী আইসিইউতে, আত্মহত্যার চেষ্টা

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক শীমু আত্মহত্যার চেষ্টার পর বর্তমানে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় আইসিইউতে স্থানান্তর করেন।

মঙ্গলবার সকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে গিয়ে দেখা যায়, ১ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় দিনাজপুরজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

See also  টাঙ্গাইলের মির্জাপুরে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category