1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে নিম্নমানের সড়ককাজ বন্ধ - probahonewstv
September 16, 2026, 9:20 am

তারাগঞ্জে নিম্নমানের সড়ককাজ বন্ধ

বুলবুল হোসেন,তারাগঞ্জ 
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 155 Time View
তারাগঞ্জে নিম্নমানের সড়ককাজ বন্ধ

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতিবাদ

বুলবুল হোসেন,তারাগঞ্জ 

তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের প্রধান সড়কের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ শুরু করলে উপস্থিত লোকজন অভিযোগ করেন, নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। অবশেষে সংস্কারকাজ শুরু হলেও কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। নিম্নমানের খোয়া ও নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের। বহু প্রতীক্ষার পর কাজ শুরু হলেও যদি তা নিম্নমানের হয়, তাহলে সেই কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাগজে-কলমে যে মান ও ব্যয়ের হিসাব রয়েছে, সে অনুযায়ী সঠিকভাবে কাজ সম্পন্ন করতে হবে।”

পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল পাশা ঘটনাস্থলে এসে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি প্রাথমিকভাবে কাজের মান সন্তোষজনক নয় বলে স্বীকার করেন। তিনি বলেন, “যতটুকু কাজ হয়েছে, তা পরিদর্শন করেছি। এখানে কিছু নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেছে। ভবিষ্যতে যেন এমন না হয় সে জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে এবং আমি নিজেও কাজটি নিয়মিত তদারকি করবো।” এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাটুরিয়া উপজেলা বিএনপির ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category