1. thpshopbd@gmail.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ,বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী - probahonewstv
August 6, 2026, 11:57 am

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ,বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 19 Time View
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ,বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্র জেরী

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ,বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বান্দরবান জেলা তথ্য

অফিসের উদ্যোগে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক জনাব মো. সানিউল ফেরদৌস। এ সময় জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের আদর্শ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

See also  নিখোঁজ সংবাদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category