1. thpshopbd@gmail.com : admin :
চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন আব্দুল জলিল - probahonewstv
November 1, 2026, 4:05 pm

চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন আব্দুল জলিল

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 109 Time View

চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন আব্দুল জলিল

মোঃ শাহিনুর রহমান আকাশ

রাজশাহীর বাগমারা উপজেলার
৪নং বড়বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন তরুণ প্রজন্মের আস্থাভাজন, বাগমারা উপজেলা জিসাসের সভাপতি আব্দুল জলিল।
দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নের মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার কারণে অনেকেই তাকে একজন জনবান্ধব ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন।
আব্দুল জলিল বলেন, বড়বিহানালী ইউনিয়নের জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

 


তিনি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, যুবসমাজের কর্মসংস্থান, কৃষি খাতের অগ্রগতি এবং আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড়বিহানালী ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।
“মানুষের কল্যাণই হবে আমার রাজনীতি, আর উন্নয়নই হবে আমার অঙ্গীকার”— এমন প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

See also  ফেনী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হারুনুর রশিদ ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ রিকশা প্রতীকে নির্বাচন করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category