1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে মোটরসাইকেল শোডাউন - probahonewstv
June 13, 2026, 2:50 pm

চিরিরবন্দরে মোটরসাইকেল শোডাউন

আমজাদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : Sunday, February 8, 2026
  • 89 Time View
চিরিরবন্দরে ধানের শীষের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

ধানের শীষের পক্ষে ইউনিয়নজুড়ে শোভাযাত্রা

আমজাদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাটি পুরো ইউনিয়নজুড়ে ব্যাপক সাড়া ফেলে। শোভাযাত্রাটি কারেন্ট হাট বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় কারেন্ট হাট বাজারে এসে শেষ হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থী আখতারুজ্জামান মিয়ার পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন। শোডাউনের সময় সাধারণ মানুষের মধ্যেও উল্লেখযোগ্য উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের বক্তব্য
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে তারা জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী মডেল থানার ওসির সঙ্গে মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category