1. thpshopbd@gmail.com : admin :
ফেনী পৌরসভার নির্মাণাধীন ড্রেনে অনিয়মের অভিযোগ—কমিশনারের দোকান এড়িয়ে আঁকাবাঁকা ড্রেন নির্মাণ! - probahonewstv
April 26, 2026, 2:24 am

ফেনী পৌরসভার নির্মাণাধীন ড্রেনে অনিয়মের অভিযোগ—কমিশনারের দোকান এড়িয়ে আঁকাবাঁকা ড্রেন নির্মাণ!

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, November 24, 2025
  • 167 Time View
ফেনী পৌরসভার ড্রেন নির্মাণে অনিয়ম! কমিশনারের দোকান বাঁচাতে আঁকাবাঁকা ড্রেন—ক্ষুব্ধ স্থানীয়রা তদন্ত চাইছেন।

ফেনী পৌরসভার ড্রেন নির্মাণে অনিয়ম!  কমিশনারের দোকান বাঁচাতে আঁকাবাঁকা ড্রেন—ক্ষুব্ধ স্থানীয়রা তদন্ত চাইছেন।

রিপোর্টার:
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার | ফেনী
Probaho News24 বাংলাদেশ

সংবাদ প্রতিবেদন:
ফেনী পৌরসভার চলমান ড্রেন নির্মাণ কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকার ড্রেন নির্মাণ প্রক্রিয়ায় সোজা লাইন ভেঙে একটি দোকান ঘরকে বাঁচিয়ে ড্রেনকে আঁকাবাঁকা করে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্দিষ্ট প্রকল্পের আওতায় এলাকায় ড্রেন নির্মাণের সময় সকল দোকান ও স্থাপনা ভেঙে সোজা লাইনে ড্রেন তৈরি করা হলেও একমাত্র বেলাল কমিশনারের দোকান ঘরটি ভাঙা হয়নি। বরং দোকানটি বাদ দিয়ে ঘুরপথে ড্রেন নির্মাণ করা হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বেশ কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন—
“বেলাল কমিশনারের দোকানটি টাকার বিনিময়ে ভাঙা হয়নি। ঠিকাদার ও কমিশনারের যোগসাজশে ড্রেনটি বাকা করে তৈরি হচ্ছে। আমরা এর বিচার চাই।”

এদের দাবি, একপাশে সোজা ড্রেন, মাঝখানে হঠাৎ বাঁক—এভাবে নির্মাণ করলে ভবিষ্যতে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হবে এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেবে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন,
“পৌরসভার নিয়ম অনুযায়ী উন্নয়ন কাজে সমানত্ব বজায় রাখার কথা থাকলেও ব্যক্তিগত সুবিধা দিতে গিয়ে সরকারি প্রকল্পকে বিকৃত করা হয়েছে। এতে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।”

এ বিষয়ে বেলাল কমিশনার ও সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

এলাকাবাসী অবিলম্বে তদন্ত কমিটি গঠন এবং অনিয়মকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category