1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫–৬ দোকান পুড়ে ছাই - probahonewstv
September 15, 2026, 2:49 am

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫–৬ দোকান পুড়ে ছাই

মোঃ জুয়েল রানা  ( ষ্টাফ রিপোর্টার )  প্রভাহ নিউজ২৪
  • Update Time : Sunday, October 12, 2025
  • 279 Time View
ফায়ার সার্ভিসের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, তবুও ক্ষতির পরিমাণ কোটি টাকায়

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

মোঃ জুয়েল রানা  ( ষ্টাফ রিপোর্টার )  প্রভাহ নিউজ২৪ | আশুলিয়া, ঢাকা | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আশুলিয়ার জিরানী বাজারে গতকাল শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ থেকে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রাত ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর শুনে তারা বাজারে এসে দেখেন আগুন ইতোমধ্যে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি লাইব্রেরি, কয়েকটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এক ব্যবসায়ী বলেন, “রাতে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর হঠাৎ শুনি বাজারে আগুন লেগেছে। এসে দেখি আমাদের দোকানসহ পুরো লাইনটা ছাই হয়ে গেছে।” অন্য এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিযোগ করে বলেন, “আগুনের উৎস এখনো জানা যায়নি। তবে এটি বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেও হতে পারে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ তদন্ত চলছে।

“Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।”

See also  সোনাগাজীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category