1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে গণ ইফতার - probahonewstv
July 30, 2026, 9:13 pm

আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে গণ ইফতার

মোঃ ইউনুস দেওয়ান ( ষ্টাফ রিপোর্টার )
  • Update Time : Saturday, March 7, 2026
  • 144 Time View
আশুলিয়ায় জামায়াতের গণ ইফতার

আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে গণ ইফতার

মোঃ ইউনুস দেওয়ান ( ষ্টাফ রিপোর্টার )

ঢাকার আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে এক গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা ইমদাদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আল আমিন খান এবং আশুলিয়া থানা জামায়াতের আমির অধ্যক্ষ বশির আহমেদ।
ইফতার মাহফিলে স্থানীয় জামায়াতের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান ফেনীতে পুজা মণ্ডপ পরিদর্শন ও শান্তির বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category