
মোঃ ইউনুস দেওয়ান ( ষ্টাফ রিপোর্টার )
ঢাকার আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে এক গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা ইমদাদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আল আমিন খান এবং আশুলিয়া থানা জামায়াতের আমির অধ্যক্ষ বশির আহমেদ।
ইফতার মাহফিলে স্থানীয় জামায়াতের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”