1. thpshopbd@gmail.com : admin :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রবিরোধী শব্দচয়ন ব্যবহারের অভিযোগ, সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা - probahonewstv
April 26, 2026, 12:12 am

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রবিরোধী শব্দচয়ন ব্যবহারের অভিযোগ, সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 64 Time View
নির্বাচনী ইশতেহারে বিতর্কিত শব্দচয়ন, সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র প্রতিবাদ

ইশতেহারে “আধিবাসী” শব্দ ব্যবহারে জাতীয় ঐক্য ও পার্বত্য শান্তি বিনষ্টের আশঙ্কা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চাকমা জাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীর প্রকাশিত ইশতেহারে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম জ্যোতি চাকমা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনগড়া ইশতেহারে বিতর্কিত “আধিবাসী” শব্দের ব্যবহার সংবিধানসম্মত রাষ্ট্রীয় পরিচয়, জাতীয় ঐক্য এবং পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত পরিভাষা ব্যবহার জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল ছাড়া আর কিছু নয়। এ ধরনের বক্তব্য পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সিএইচটি সম্প্রীতি জোট জানায়, বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় নীতিমালার আলোকে নাগরিক পরিচয় ও অধিকার সুস্পষ্ট। সেগুলো উপেক্ষা করে বিভাজনমূলক শব্দ ও বক্তব্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও রাজনৈতিক শক্তির দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সময়ের দাবি।

এ প্রেক্ষিতে জোট সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকদের রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক শব্দচয়ন পরিহার করে সংবিধানসম্মত, বাস্তবভিত্তিক ও উন্নয়নমুখী ইশতেহার উপস্থাপনের আহ্বান জানায়। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী বক্তব্য ও ইশতেহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য পাইমংথুই মারমা স্বাক্ষর করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীর দারুল কোরআন ফারুকিয়া রহমতনগর মাদ্রাসায় ৬ ডিসেম্বর বার্ষিক মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category