1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা - probahonewstv
July 28, 2026, 11:02 pm

তারাগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
  • Update Time : Thursday, March 12, 2026
  • 105 Time View
তারাগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব এবং কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, “মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও অহংকারের দিন। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মসজিদভিত্তিক শিক্ষকদের ৭ মাস বেতন বন্ধ—চট্টগ্রামে মানবিক সংকট তুলে ধরল কাউন্সিল সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category