1. thpshopbd@gmail.com : admin :
ক্যানেলে পড়ে শিশুর মৃ*ত্যু - probahonewstv
September 15, 2026, 2:08 am

ক্যানেলে পড়ে শিশুর মৃ*ত্যু

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
  • Update Time : Friday, March 13, 2026
  • 108 Time View
তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু

তারাগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ডালিয়া ক্যানেলে ভেসে ওঠে ৪ বছরের সুবহানের ম*রদে*হ

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলা এলাকায় ক্যানেলের পানিতে ডুবে সুবহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নি-হ-ত সুবহান দৌলতপুর এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শিশু সুবহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর থানাপাড়া এলাকার ডালিয়া ক্যানেল-এর পানিতে একটি শিশুর ম-র-দে-হ ভাসতে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সুবহানের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ক্যানেল থেকে ম-র-দে-হটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “বিষয়টি আমি এখনো অবগত নই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ হানিফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category