1. thpshopbd@gmail.com : admin :
ডাসারে বোমা হামলা - probahonewstv
October 31, 2026, 7:22 pm

ডাসারে বোমা হামলা

মাদারীপুর প্রতিনিধি: এস এম সোহাগ কাজী
  • Update Time : Monday, March 9, 2026
  • 137 Time View
ডাসারে বোমা হামলা

৪ বসতবাড়িতে হামলা-লুট, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি: এস এম সোহাগ কাজী

মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে চারটি বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল গ্রামে চারটি বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।

প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা বেগম অভিযোগ করেন, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ, দীলিপ মাতুব্বরসহ ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘর থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পরিবারের সদস্যদের মারধর করলে অন্তত পাঁচজন আহত হন বলেও তারা জানান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ২, আ-হ-ত ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category