1. thpshopbd@gmail.com : admin :
চোলাইমদসহ যুবক আটক - probahonewstv
July 30, 2026, 1:27 pm

চোলাইমদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • Update Time : Monday, March 9, 2026
  • 114 Time View
বগুড়ার আদমদীঘিতে চোলাইমদসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত আদমদীঘি উপজেলা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা

অভিযান চলাকালে ১ লিটার চোলাইমদসহ মো. নাঈম মণ্ডল (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম গ্রামের মৃত আইজুল মণ্ডলের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ঘটনাস্থলেই জব্দ করা চোলাইমদ ধ্বংস করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বকশীগঞ্জে ৫৫ বছর পর পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category